সারাদেশ

বাড়িতে ডাকাতদলের হানা, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

Advertisements

পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত-পা-মুখ বেঁধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা। সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে ডাকাতদল। রোববার রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম।

 

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাতদল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

Advertisements

 

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন