বিনোদন খবর

শাহরুখ রাজি হলে আমি অভিনয় করব : সানিয়া মির্জা

Advertisements

ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে প্রেম করতে চান শাহরুখ খান তবে এসবটাই রিল লাইফের গল্প, রিয়েল নয়। খেলোয়াড়দের জীবন নিয়ে সিনেমা হওয়ার সংখ্যাটা নেহাত কম নয়। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন টেনিস প্লেয়ার সানিয় মির্জা।

সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। কপিল শর্মার শোতে বলিউড বাদশার এই ইচ্ছে প্রকাশের পরই নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন এ টেনিস তারকা।

কপিল শর্মার শো-তে তাকে প্রশ্ন করা হয় যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান। তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন বলেন,‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

একদিকে যেমন ক্যারিয়ারে ঝড় তুলেছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। বর্ণময় সেই জীবনের জানা-অজানা গল্পগুলো এবার রঙিন পর্দায় উঠে আসতে চলেছে। আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের নাম।

ভারতীয় বক্সার মেরি কম হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল খেলোয়াড়দের বায়োপিক মানেই সেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন