সারাদেশ

খুলনায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Advertisements

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (৯ জুন) দুপুরে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার দুইপাশে প্রাইভেট কার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসচালক ও সহকারী পলাতক আছেন।

খুলনার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান জানান, দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন