সারাদেশ

ফেনীতে বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

Advertisements

ফেনীতে বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার উত্তর কাশিমপুর হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কালামিয়া নতুন বাড়ির নূর করিমের ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসায় ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে গরু নিয়ে উত্তর কাশিমপুর নিলানজলায় যান আনোয়ার। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সুপার মো. কামাল উদ্দিন জাফরি ঢাকা পোস্টকে বলেন, আনোয়ার মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলে হিসেবে অনেক ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে সবাই শোকাহত।

পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ঢাকা পোস্টকে বলেন, দুপুরের দিকে মাঠে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন