রাজনীতি

ঢাকার এমপি ও মেয়রদের সঙ্গে ওবায়দুল কাদেরের সভা সোমবার

Advertisements

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার অন্তর্গত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের মতবিনিময় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

রোববার (৯ জুন) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার অন্তর্গত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো করা হচ্ছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন