খেলাধুলা

ধোনির ছোঁয়ায় ফিরে এসেছে মুস্তাফিজ : তামিম

Advertisements

জাতীয় দলে অভিষেকের পরই দলের অটো চয়েজ হয়ে উঠেন মুস্তাফিজুর রহমান। কিন্তু একটা সময় ধার হারিয়ে আবার দল থেকে ছিটকেও যান। তবে সাম্প্রতিক সময়ে আবারও ছন্দে ফিরেছেন এই বাঁহাতি পেসার। ফিজের ছন্দে ফেরার পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান আছে বলে মনে করেন তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুর দিকেই রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে তার স্লোয়ার-কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য। সময়ের পরিক্রমায় ধার হারিয়ে দল থেকে বাদ পড়েন তিনি।

তবে সম্প্রতি নিজেকে ভেঙে গড়েছেন মুস্তাফিজ। তাতে দলে নিয়মিত হওয়ার পাশাপাশি সুযোগ পান সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। একই দলের হয়ে মাঠ মাতিয়েছেন ধোনি। তাই চেন্নাইয়ের ড্রেসিংরুমে ধোনির সান্নিধ্য পেয়েছেন ফিজ। আর সেখানেই তার বেশ উন্নতি হয়েছে বলে মনে করেন তামিম।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আজ স্টার স্পোর্টসের এক শোতে মুস্তাফিজ প্রসঙ্গে তামিম বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। যেখানে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে টাইগারদের এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন তামিম। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন