সারাদেশ

ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Advertisements

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকারি প্রকল্পের কাজ না করে ৬৫ লাখ টাকা আত্মসাৎ অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (১ মে) সন্ধ্যায় দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে গত রোববার (২৮ এপ্রিল) দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদী হয়ে জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল (৬০), একই ইউনিয়নের ইউপি সদস্য ময়না মিয়া, রবিউল ইসলাম, আতিকুর রহমান দুলাল, নারী ইউপি সদস্য জাহানারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও সাবেক সরিষাবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

মামলায় তাদের বিরুদ্ধে উপজেলার ভাটারা ইউনিয়নে ইজিপিপির ১৫টি প্রকল্পের কাজ না করে শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ভাটারা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি (ইজিপিপি) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযুক্তরা প্রকল্পের বরাদ্দের অর্থ দ্বারা কোনো কাজ না করে নির্ধারিত শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। তদন্তে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ২৮ এপ্রিল দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদী হয়ে জামালপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন।

দুদক জমালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বলেন, সরকারি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন