সারাদেশ

মুন্সীগঞ্জে বাকি দিতে রাজি না হওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

Advertisements

মুন্সীগঞ্জে চিপস ও সিগারেট বাকিতে বিক্রি করতে রাজি না হওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোশারফ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে রাতেই আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও মোশারফ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে অভিযুক্ত রুবেল তাকে ডেকে তুলে চিপস ও সিগারেট বাকিতে চান। সে দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে ফেলে রেখে চলে যান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো ছুরিকাঘাত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, মোশারফকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্ত রুবেল। রাতেই তাকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন