জাতীয়

লালবাগে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

Advertisements

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান ­চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আকাশ হাওলাদার ওরফে সাগর ও মো. নাসির উদ্দিন ওরফে হাবিবুর রহমান।

বুধবার (২৪ এপ্রিল) রাতে লালবাগ থানার ডুরি আঙ্গুল লেন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে লালবাগ থানার একটি টিম।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

তিনি বলেন, লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য আসে কয়েকজন মাদককারবারি লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায় ফেনসিডিল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোতে মাদকদ্রব্যের ব্যবসা করে বলে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন