চাকরি
ইডকলে একাধিক পদে চাকরির সুযোগ

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট বিভাগে দুই ক্যাটাগরির পদে তিনজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে
বিজ্ঞাপন
- ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে