আন্তর্জাতিক

টেনেসিতে বিল পাস, শিক্ষকরা বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন

Advertisements

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে শিক্ষকরা বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন। একবছর আগে ন্যাশভিলের স্কুলে গুলি চালানোর ঘটনায় তিন শিশু-সহ ছয়জনের মৃত্যু হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

বিলটি এবার যাবে রিপাবলিকান গভর্নর বিল লি-র কাছে অনুমোদনের জন্য। মঙ্গলবার এই বিলটি পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষকরা স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন। তবে তা প্রকাশ্যে দেখাবেন না।

আইনসভায় রিপাবলিকানদের সংখ্যাধিক্য রয়েছে। সেখানে বিলটি ৬৮-২৮ ভোটে পাস হয়েছে। বিলটি যখন পাস হচ্ছে, তখন দর্শক গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়, ‘আপনাদের হাতে রক্ত লেগে থাকবে’।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

রিপাবলিকান নেতা রিয়ান উইলিয়ামস বলেছেন, ‘একটা প্রতিরোধক তৈরি করার চেষ্টা হয়েছে। গোটা অঙ্গরাজ্যজুড়ে গুলিচালনার ঘটনা থামানোর একটা চ্যালেঞ্জ রয়েছে।’

Advertisements

সব ডেমোক্র্যাট সদস্য ও চারজন রিপাবলিকান বিলের বিরুদ্ধে ভোট দেন।
ডেমোক্র্যাট নেতা জাস্টিন জোনস বলেছেন, ‘রিপাবলিকান সহকর্মীরা আমাদের অঙ্গরাজ্যকে বন্দুকের নলের সামনে রাখছেন। তারা বন্দুক প্রস্তুতকারকদের সাহায্য করছেন। নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায় না।’

বিলে কী বলা হয়েছে?
বিলে বলা হয়েছে, স্কুলের ভেতরে কেউ যদি বন্দুক নিয়ে যেতে চান, তাহলে তাকে প্রতি বছর ৪০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। তিনি প্রকাশ্যে বন্দুক নিয়ে যেতে পারবেন না। বন্দুক গোপন রাখতে হবে।

স্কুল কর্তৃপক্ষ ওই বন্দুক নিয়ে আসার অনুমতি দেবেন। তার আগে পুলিশকে বিষয়টি জানাতে হবে এবং বন্দুকধারীর পরিচয় দিতে হবে।

জিফোর্ড ল সেন্টারের দাবি, যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্যে স্কুলের কর্মী ও শিক্ষকরা স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারেন।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর তাণ্ডবে প্রচুর শিশু ও শিক্ষকের মৃত্যু হয়েছে। টেনেসিতেও ন্যাশভিলের ঘটনার এক বছর পর এই বিল পাস করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন