আন্তর্জাতিক

১০৪ বছর পর প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

Advertisements

প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা,শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম নারী উপাচার্য পেয়েছে। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন।

এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছন অধ্যাপক নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
সংবাদমাধ্যম বলছে, ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশনেরও (ইসিআই) অনুমতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে প্রফেসর হন। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দেন।

উল্লেখ্য, ১৮৭৫ সালে মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯২০ সালে সেটিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট মেনেই তা তৈরি হয়েছিল।

সে বছর বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলার হিসাবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র নারী, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন