তথ্যপ্রযুক্তি

নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন সেরা ১০ প্রম্পট

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে নব্বই দশকের স্মৃতি ফেরানোর নতুন ট্রেন্ড। ‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য ’৯০স’ বা ‘নব্বইয়ের দশকে আপনি কেমন ছিলেন’—এমন প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এই ট্রেন্ড। বিশ্বজুড়ে কয়েক দিন আগে আলোচনায় আসা এই ট্রেন্ড গতকাল থেকে বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলেছে। নায়ক-নায়িকা, শিক্ষক, তরুণ ও শিক্ষার্থীরাও এতে যুক্ত হচ্ছেন। কেউ পুরোনো ছবি ব্যবহার করছেন, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করছেন নব্বই দশকের আদলের ছবি।

এই ট্রেন্ডে সাধারণত পুরোনো দিনের কয়েকটি ছবি দিয়ে একটি ছোট স্লাইডশো তৈরি করা হয়। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’। ইনস্টাগ্রাম ও টিকটকে এই ফরম্যাটেই নিজেদের নব্বই দশকের স্মৃতি তুলে ধরছেন তারকা ও সাধারণ ব্যবহারকারীরা। ট্রেন্ডটির আকর্ষণ মূলত নব্বই দশকের নস্টালজিয়ায়। পুরোনো ছবিতে উঠে আসছে সেই সময়ের পোশাক, চুলের স্টাইল ও জীবনযাপনের ধরন। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আগের সেই সময়ের আবহই যেন ফিরে আসছে এসব পোস্টে।

বিশ্বজুড়ে সংগীত, সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখেরাও এতে অংশ নিয়েছেন। রেবা ম্যাকএন্টায়ার, ড্যারিয়াস রাকার, ড্রু ব্যারিমোর, স্কট উলফ, ব্রুক শিল্ডস, জো মানতেগনা ও কেভিন বেকনের মতো তারকারা নব্বই দশকের ছবি শেয়ার করেছেন। সিটকমপ্রেমীদের কাছেও ট্রেন্ডটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ‘হোম ইমপ্রুভমেন্ট’ ও ‘বয় মিটস ওয়ার্ল্ড’ খ্যাত মার্লা সোকোলফ এবং ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত ক্রিস্টিন ডেভিসও এতে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তবে সবচেয়ে মজার পোস্টগুলোর একটি এসেছে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনকে ঘিরে। ‘বেভারলি হিলস, ৯০২১০’ খ্যাত এই অভিনেতা নিজে ট্রেন্ডে পোস্ট না করায় তার স্ত্রী শার্না বার্গেস তার হয়ে একটি স্লাইডশো তৈরি করেন।

ইনস্টাগ্রামের ক্যাপশনে বার্গেস লেখেন, ব্রায়ান নিজে কখনো এটি বানাতে বসতেন না বলেই তিনি আনন্দের সঙ্গে তার হয়ে কাজটি করে দিয়েছেন। পোস্টের শেষে তার উচ্ছ্বাসও প্রকাশ পায়। ‘সেভড বাই দ্য বেল’ ও ‘বেভারলি হিলস, ৯০২১০’ খ্যাত টিফানি থিসেনও পুরোনো ছবি দিয়ে এই ট্রেন্ডে যোগ দেন। নব্বই দশকের জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে পরিচিত দর্শকদের কাছে তাঁর এমন পোস্ট বিশেষ নস্টালজিক হয়ে উঠেছে।

ড্রু ব্যারিমোরও এই ট্রেন্ডে অংশ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি নিজের নব্বই দশকের ছবি শেয়ার করেন তিনি। পুরোনো ছবিগুলো দেখতে গিয়ে স্মৃতির পথে ফিরে যাওয়ার অনুভূতির কথাও জানান এই অভিনেত্রী। বিশ্বজুড়ে তারকাদের অংশগ্রহণের পর সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে ট্রেন্ডটি। বাংলাদেশেও গতকাল থেকে এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। নিজেদের পুরোনো দিনের স্মৃতি তুলে ধরতে অনেকেই এখন এআই দিয়ে নব্বই দশকের পোশাক, পরিবেশ ও ফ্যাশনের আদলে ছবি তৈরি করছেন।

আপনিও বানাতে পারেন নব্বই দশকের ছবি

নিজের একটি ছবি ব্যবহার করে এ ধরনের ছবি তৈরি করতে চাইলে চ্যাটজিপিটি/জিমিনি/অথবা অন্য কোন এআইয়ে অ্যাপে নিচের প্রম্পটগুলো ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী এর জায়গায় নিজের ছবি যুক্ত করতে হবে।

১. ঘন চুল ও ডেনিমের স্টাইল

Prompt:

A medium shot portrait of a woman leaning against an ancient, weathered brick archway. She has voluminous, layered 1980s-style brown hair and is wearing an oversized acid-wash denim jacket, high-waisted acid-wash denim jeans with a black leather belt, and a bright magenta tank top. She wears bold neon pink hoop earrings and stacked colorful bangles on her wrist. Soft, warm natural sunlight creates slight shadows. 35mm film photograph aesthetic, authentic 1980s vintage color grading, subtle film grain.

২. নব্বইয়ের বলিউডি রেট্রো স্টাইল

Prompt:

A medium shot of a young South Asian man posing outdoors next to a streetlight pole, styled in authentic 1980s to early 1990s vintage fashion. He has voluminous wavy black hair, a light mustache, and subtle soul patch, wearing dark tinted retro square sunglasses. He is wearing a blue denim trucker jacket over a tucked-in patterned button-up shirt with wide collars featuring geometric maroon, beige, and brown shapes, paired with high-waisted pleated gray trousers secured with a leather belt. His hands are tucked into his pockets. Warm retro aesthetic, soft film grain, slightly faded colors, authentic vintage photo paper texture with warm muted tones, shallow depth of field with a soft blurred background.

৩. ১৯৭০–৮০ দশকের রেট্রো লুক

Prompt:

A tight headshot portrait of a smiling South Asian man with a retro 1970s–1980s aesthetic. He has thick, dark brown pompadour-style voluminous hair brushed back, a neat black mustache, and a warm, expressive smile showing his teeth. He wears a collared shirt under a patterned knit sweater vest, a gold chain around his neck, and a digital Casio-style watch on his wrist. The background features vintage geometric wallpaper in warm brown tones and subtle retro vinyl records. Soft indoor studio lighting, warm vintage color palette, fine detail, 35mm film photography texture.

৪. মাথায় ফুল

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture, dressed in a perfect plain chiffon dark green shirt and beige-colored pants with a Pinteresty retro outfit aesthetic. It must feel like a 90s movie, with dark brown wavy curly hair and a small flower visibly tucked into the curls, romanticizing a windy environment. The guy is standing against a solid wall with deep shadows and dramatic contrast, creating a mysterious and artistic atmosphere. The lighting is warm with golden tones, evoking a sunset or golden-hour glow. The background is minimalist and slightly textured. The expression on his face is moody, calm yet happy and introspective.

৫. এক হাতে গোলাপ, অন্য হাত পকেটে

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture, dressed in a perfect brown-colored Pinteresty aesthetic retro full-sleeve shirt with double pockets and retro brown pants. It must feel like a 90s movie, with black hair and a stylish baddie look, holding a flower in one hand while the other hand is in his pocket, romanticizing a windy environment. The man is standing against a solid background with deep shadows and dramatic contrast, creating a mysterious and artistic atmosphere. The lighting is warm with golden tones, evoking a sunset or golden-hour glow. The background is minimalist and slightly textured. The expression on his face is moody, calm yet happy and introspective.

৬. হাতে গোলাপ

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture, dressed in a perfect red-wine-colored Pinteresty aesthetic retro shirt with white pants and holding a rose flower in both hands. It must feel like a 90s movie, romanticizing a windy environment. The boy is standing against a solid wall with deep shadows and dramatic contrast, creating a mysterious and artistic atmosphere. The lighting is warm with golden tones, evoking a sunset or golden-hour glow. The background is minimalist and slightly textured. The expression on his face is moody, calm yet happy and introspective.

৭. ৯০-এর দশকের ফটোস্টুডিওর সাজ

Prompt:

Transform [YOUR PHOTO] into a classic early-1990s mall portrait-studio shot with a mottled blue-grey laser backdrop and soft frontal lighting. Keep my exact face, likeness, and identity unchanged: do not alter my features, age, or skin tone. Dress me in a chunky knit sweater, seat me at a slight three-quarter angle with a warm closed-mouth smile, and add faint film grain and slightly soft focus. Render as a 4:5 portrait.

৮. নব্বইয়ের দশকের ঘরোয়া বসার ঘরের রেট্রো লুক

Prompt:

Turn [YOUR PHOTO] into a candid 1990s snapshot taken in a suburban living room with floral wallpaper, a boxy TV, and a beige sofa. Keep my exact face and identity unchanged: do not alter my features, age, or skin tone. Light it with warm tungsten lamps and a hint of on-camera flash, dress me in casual weekend clothes, and add the slight color cast and grain of a drugstore film print. Render as a 4:5 portrait.

৯. ৯০-এর দশকের গেমিং রাতের রেট্রো লুক

Prompt:

Restyle [YOUR PHOTO] as a 1990s arcade snapshot: I’m standing between glowing cabinets, bathed in red-and-blue neon with dark shadows behind me. Keep my exact face, likeness, and identity unchanged: do not alter my features, age, or skin tone. Add the harsh on-camera flash of a point-and-shoot, faint motion blur in the background, and the grain of ISO 400 film. Dress me in a bomber jacket and give it a fun, energetic mood. Render as a 3:4 portrait.

১০. ৯০-এর দশকের ভিডিও ভাড়া দোকানের রেট্রো লুক

Prompt:

Convert [YOUR PHOTO] into a 1990s photo taken in a retro diner booth with red vinyl seats, chrome trim, and a jukebox glowing behind me. Keep my exact face and identity unchanged: do not alter my features, age, or skin tone. Use warm interior light plus a soft flash, dress me in a denim jacket, and add the faded warm tones and light grain of a 90s film print. Give me a relaxed, candid expression. Render as a 4:5 portrait.

Alternatively, transform [YOUR PHOTO] into a 1990s snapshot inside a video rental store, with shelves of VHS tapes and bright fluorescent lighting behind me. Keep my exact face, likeness, and identity unchanged: do not alter my features, age, or skin tone. Add on-camera flash, a slight green fluorescent color cast, and fine film grain. Dress me in a graphic tee and give me a candid mid-laugh expression. Render as a 3:4 portrait.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button