রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমান-খালিদুজ্জামান হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Advertisements

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এই আসনের প্রায় ৩৫ শতাংশ ভোটার বলছেন তারা তারেক রহমানকে ভোট দিতে চান। আর ৩২ শতাংশ বলছেন তারা ভোট দেবেন জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশের করা ৪ দলীয় প্রধানের আসনের জরিপে এমন তথ্য উঠে এসেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ এর ফলাফল প্রকাশ করেন। এ সময় ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১৩ ও ঢাকা-১১ আসনের জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

ড. শিব্বির আহমদ জানান, ঢাকা-১৭ আসনে জরিপে অংশ নেন মোট ৫১৫ জন। এর ৫২.২ শতাংশ পুরুষ ও ৪৭.৮ শতাংশ নারী। এ আসনের ভোটারদের ৩৫ শতাংশ বিএনপির প্রার্থী তারেক রহমানকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। আর ৩২ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন জামায়াতের প্রার্থীকে ভোট দেবেন। ৩.৭ শতাংশ অন্যান্যদের ভোট দেবেন। তবে ১৫ শতাংশ অংশগ্রহণকারী তথ্য প্রকাশ করতে চাননি। আর ১০ শতাংশ বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ ২৫ শতাংশ ভোটার প্রায় ‘আনডিসাইডেড’। এ ছাড়া ৩.৫ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন না।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

জরিপের তথ্য অনুযায়ী, এ আসনে পুরুষদের মধ্যে বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন তুলনামূলক বেশি, ৩৯ শতাংশ। নারীদের মধ্যে সেটা ৩০.৫ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে জামায়াতের প্রার্থীর প্রতি সমর্থন ৩৬.৪ শতাংশ, নারীদের মধ্যে ২৭.২ শতাংশ। নারীদের মধ্যে তুলনামূলক ‘আনডিসাইডেড’ বা ‘বলতে চাই না’— এই সংখ্যাটা বেশি। যেখানে সার্বিকভাবে ২৫ শতাংশ ছিল আনডিসাইডেড এবং বলতে চাই না, নারীদের মধ্যে সেটা ৩১.৮ শতাংশের মত। বয়স বিবেচনায় সব বয়সের ভোটারদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থন তুলনামূলক বেশি। এর মধ্যে ১৮-২৫ বছর বয়সীদের ৩১ শতাংশ, ২৬-৩৫ বছর বয়সীদের ২৯ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সীদের ৩৫ শতাংশ, ৪৬ থেকে ৫৫ বছর বয়সীদের ৩৫ শতাংশ এবং ৫৫ বছরের বেশি বয়সীদের ৪৭ শতাংশ তারেক রহমানকে ভোট দেবেন। একই বয়সের ক্ষেত্রে ১৮-২৫ বয়সীদের ২৮ শতাংশ, ২৬-৩৫ বয়সীদের ৩৫ শতাংশ, ৩৬-৪৫ বয়সীদের ৩৩ শতাংশ, ৪৬-৫৫ বয়সীদের ৩৬ শতাংশ এবং ৫৫ বছরের বেশি বয়সীদের ২৬ শতাংশ ভোট দেবেন জামায়াতের প্রার্থীকে।

জরিপের ফলাফল বলছে, যাদের কোন ‘ফরমাল এডুকেশন’ নেই তাদের ক্ষেত্রে ৪৩% বিএনপিকে সমর্থন করেন, ২৪ শতাংশ সমর্থন করেন জামায়াতকে। উচ্চশিক্ষিতদের সমর্থন দুই দলের জন্যই সমান সমান, ৩১%-৩১%। এইচএসসি বা সমমান শিক্ষিতদের ক্ষেত্রে জামায়াতের প্রার্থী ৩৯ শতাংশ এবং বিএনপি প্রার্থীর সমর্থন ২৯ শতাংশ। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থন বেশি, যারা প্রাইভেট জব করেন তাদের মধ্যে জামায়াত প্রার্থীর সমর্থন বেশি। গৃহিণীদের মধ্যে জামায়াত প্রার্থীর সমর্থন ১ শতাংশ বেশি। অপরদিকে শ্রমিকদের মধ্যে বিএনপির সমর্থন বেশি।

‘আপনি কী মনে করেন এই আসনে কে জিততে পারে?’ এমন প্রশ্নে ক্ষেত্রে ৪৬.৪ শতাংশ অংশগ্রহণকারী বলছেন আসনটিতে তারেক রহমান জিতবেন। অপরদিকে ২৭.৪ শতাংশ মনে করছেন ডাক্তার এসএম খালেদুজ্জামান জিতবেন। এ ক্ষেত্রে পুরুষদের মধ্যে বিএনপি প্রার্থীর পক্ষে মত বেশি ৫১.৩ শতাংশ, নারীদের সেটি ৪১.১ শতাংশ। তবে পুরুষদের ২৮.৩ শতাংশ এবং নারীদের ২৭.৬ শতাংশ মনে করেন এ আসনে এসএম খালিদুজ্জামান জিতবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন