রাজনীতি

চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি নাসীরুদ্দীনের ইশতেহার

Advertisements

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-০৮ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ইশতেহারে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন তিনি। এলক্ষ্যে নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুণবাগিচায় “পাটওয়ারীর অঙ্গীকার, ঢাকা-০৮ হবে জনতার” স্লোগান সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করা হয়। 

ইশতেহারের প্রথম দফায় ঢাকা-০৮ এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তিনি।  চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-০৮ গড়তে মাদক ব্যবসায়ীচক্রকে কঠোরভাবে দমন, অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করার কথা জানিয়েছেন তিনি।

গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং ২৪/৭ হেল্পলাইন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  এছাড়া শুধু মানুষ নয় এমনকি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়াও ইশতেহারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত, বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা তৈরি, কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ, নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-o৮ গড়তে তার পরিকল্পনা জানিয়েছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের সেবক হিসেবে আসন্ন নির্বাচনে ঢাকা-০৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট-জমিদার গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসেবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন