রাজনীতি

তারেক রহমানের আসনে মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাবি শিক্ষকরা

Advertisements

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে মিছিল করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় মিছিলে অংশ নেন তারা। এতে বিভিন্ন ধরনের দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন শিক্ষকরা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (ভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে মিছিলের সামনের সারিতে দেখা যায়। তিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক। তার ফেসবুক আইডি থেকে মিছিলের দৃশ্য লাইভ করেন তিনি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক তাহমিনা আখতারসহ অনেক শিক্ষক ও পেশাজীবীকেও দেখা যায় মিছিলে।                                                    মিছিলে সাদা টি-শার্ট পরে অংশ নেন ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। এ সময় তাদের বহনকৃত প্ল্যাকার্ডে শিক্ষাসহ বিভিন্ন খাত নিয়ে নানা ধরনের দাবিও তুলে ধরা হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন