অন্যান্য

মাটি খোঁড়ার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

Advertisements

যশোরের শার্শা উপজেলায় মাটি খোঁড়ার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে আবদুল কাদের (৪২), আবদুল বারিকের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে আবদুল কাদের (৪০)। আহত ব্যক্তিদের মধ্যে জাকির হোসেন ও আবদুল কাদেরের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে নতুন করে একটি বাথরুম নির্মাণের জন্য সেফটি ট্যাংকের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। খননকালে কোদালের আঘাতে মাটির নিচে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক গুরুতরভাবে আহত হন।

Advertisements

বিস্ফোরণের পর স্থানীয় ব্যক্তিরা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাকির হোসেন ও আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বসতবাড়ির কাছে এ ধরনের বিস্ফোরক থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের একটি দল এলাকায় মোতায়েন করা হয়েছে। কীভাবে ও কারা ওই বোমা সেখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন