সারাদেশ

আদমজী ইপিজেড কোয়ার্টারে গ্যাসলাইনের রাইজার বিস্ফোরণ, গর্ভবতী নারী দগ্ধ

Advertisements

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড (বেপজা) আবাসিক কোয়ার্টারে গ্যাসলাইনের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গর্ভবতী নারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী ইপিজেড কোয়ার্টারের ডি-১ টাইপ ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ভবনের নিচতলায় স্থাপিত গ্যাস লাইনের রাইজার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

এ সময় ভবনের চারতলায় অবস্থানরত বেপজার নিরাপত্তা কর্মকর্তা ওসমান মিয়ার গর্ভবতী স্ত্রী রেহেনা আক্তার (৩২) অগ্নিদগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক সরঞ্জামের মাধ্যমে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মিরন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের তাপে গ্যাস লাইনের আশপাশের ইট ও কাঠামোর অংশ খুলে পড়ে গেছে। এ ঘটনায় একজন গর্ভবতী নারী গুরুতরভাবে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন