জাতীয়

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

Advertisements
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ভবনের ছাদের দেয়াল ভেঙে পড়ে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন