শৈলকুপা

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Advertisements

ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতাহাতি হয়। তারা দুটজন ধাওড়া গ্রামের আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের সামাজিক দলের সমর্থক। হাতাহাতির ঘটনায় রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার জেরে আজ সকালে ধাওড়া গ্রামের দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ১০ জনের বেশি আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে  আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন