রাজনীতি

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর

Advertisements

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানান।

নুর বলেন, ‘ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসরদের কার্যক্রম চলছে। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে ১৪ দলের শরিকেরা, যার একটি হলো জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্য দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে।’

নুর আরও বলেন, গত এক বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাব বেশি। শুধু নির্বাচন আয়োজন নয়, ছাত্র-জনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। তাই জুলাই সনদের আইনি ভিত্তি এ সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের রূপরেখা তৈরি করতে হবে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

নুরের দাবি, সংসদের উচ্চকক্ষে প্রতিটি দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ পরবর্তী সংসদে বাস্তবায়নের জন্য নয়; বরং বর্তমান সরকারকে তা কার্যকর করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জেলা সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন