জুলাই গন অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনে ‘জুলাই স্মৃতি বধির দাবা টুর্নামেন্ট’ শুরু

ঢাকা, ২ আগস্ট ২০২৫: তারুণ্যের উৎসব ও ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী “জুলাই স্মৃতি বধির দাবা টুর্নামেন্ট ২০২৫”।
উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি মিসেস লিমিয়া দে ওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দাবা একটি মননশীল খেলা, যা শ্রবণপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের মানসিক দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে।”

এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন প্রায় ৪০ জন বধির দাবা খেলোয়াড়। আগামী তিন দিন ধরে চলবে এই প্রতিযোগিতা, যেখানে বাছাইপর্বের মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব আব্দুর রাজ্জাক, গাজী কামরুল হাসান, মিসেস হামিদা আক্তার তাপসী, মিসেস শিমুল আক্তার হাসান ও জনাব জাকির হোসেন খান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রবণপ্রতিবন্ধী তরুণদের আত্মপ্রকাশের একটি মঞ্চ হিসেবেও কাজ করবে।