আবহাওয়া

বৃষ্টি শেষে বাড়তে পারে শীত

Advertisements

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সারাদেশে বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যার মধ্যেই খেপুপাড়া দিয়ে প্রবেশের কারণে ভোলা, বরিশাল, সাতক্ষীরা ও বরগুনা অতিক্রম করবে। এর ফলে ওই সব এলাকায় ভারী বর্ষণ হবে। এছাড়া রাত ১২টার পরে ঘূর্ণিঝড়টি পার হয়ে গেলে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে। আর বৃষ্টি শেষে সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন