অন্যান্য

নিপা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

Advertisements

শীতে নিপা ভাইরাস থেকে নিরাপদ থাকতে খেজুরের কাঁচা রস খাওয়ার বিষয়ে সর্তক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, নিপা ভাইরাস থেকে বাঁচতে আংশিক খাওয়া ফল খাওয়া যাবে না। ফলমূল পানি দিয়ে ধুয়ে খেতে হবে।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শ. ম. গোলাম কায়ছার সংবাদমাধ্যমে এ জরুরি স্বাস্থ্য বার্তা পাঠিয়েছেন।

কেউ কাঁচা রস খেতে চাইলে তা বিক্রি না করতে গাছি (যারা খেজুরের রস সংগ্রহ করেন) বা বিক্রেতাদের প্রতিও অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া।

Advertisements

অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, কারও এ রোগের লক্ষণ দেখামাত্র দ্রুত হাসপাতালে পাঠানো এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

দেশে গত কয়েক বছরে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত প্রাণঘাতী এ রোগ। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা বা লালাতে নিপা ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে।

২০২২-২৩ সালের গত মৌসুমে দেশে এ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মারা যায়। এ রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। তাই প্রতিরোধই এ রোগ থেকে বাঁচার উপায় বলে পরামর্শ জনস্বাস্থ্য অধিদপ্তরের।

২০২৩ সালে রাজবাড়ী, শরীয়তপুর, পাবনা, নাটোর, রাজশাহী এবং নরসিংদীতে রোগী পাওয়া গেছে। এরমধ্যে নরসিংদী জেলায় নিপা ভাইরাস পাওয়া গেছে প্রথমবারের মতো। দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই নিপা ভাইরাসে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন