টেক নিউজ

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে প্রকাশ হবে ইনস্টাগ্রাম-ফেসবুকে

Advertisements

হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাস দেবেন তা আপলোড হবে ইনস্টাগ্রামে। এমনই ফিচার নিয়ে কাজ করছে এই মেসেজিং অ্যাপ।

অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটস দেন কিন্তু ইনস্টাগ্রামে তেমন অ্যাকটিভ থাকেন না। তাদের জন্য এই ফিচার বেশ কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

ইনস্টাগ্রাম যেমন থ্রেডস এবং ফেসবুকের সঙ্গে কানেক্টেড। তেমন হোয়াটসঅ্যাপও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করেছে মেটা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে এই ফিচার দেওয়া হচ্ছে। পরীক্ষা সফল হলে তবেই সবাই এটি ব্যবহার করতে পারবেন।

এই ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে আপলোড হবে এমন একটি ফিচার নিয়েও কাজ শুরু করেছে মেটা। তবে এই ফিচার সম্পূর্ণ অপশনাল রাখা হবে। ব্যবহারকারী চাইলে এটির সুবিধা নিতে পারেন অথবা এড়িয়ে যেতেও পারেন।

যারা একই স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে চান তাদের কাছে এটি ওয়ান ক্লিক ফিচার হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকেই ওই ফিচার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার করতে পারবেন। আলাদা করে ওই অ্যাপে গিয়ে শেয়ার করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন