খেলাধুলা

আরো এক ফুটবলারের মৃত্যু

Advertisements

মাত্র মাস কয়েক আগেই নারী ফুটবলার রাজিয়া প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন। রাজিয়ার মৃত্যুর পর চলে গেলেন আরেক নারী ফুটবলার মিথিলা আক্তার। ২৩ বছর বয়সে তিনি লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে গতকাল দুনিয়া ত্যাগ করলেন৷

মিথিলা বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না। বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা।

রাজিয়া বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বাফুফের ক্যাম্পেও ছিলেন তিনি। পারফরম্যান্স অবনতি হওয়ায় পরে ক্যাম্প থেকে বাদ পড়েন। তবে এরপর নারী লিগে খেলেছেন। সম্প্রতি প্রসব জটিলতায় এই নারী ফুটবলারের জীবন অবসান হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে নারী ফুটবলাররা সুযোগ-সুবিধা খুব বেশি পান না। নানা কষ্টে দিন কাটে তাদের। রোগ জটিলতায় দুনিয়াও ত্যাগ করছেন।  আর্থিক ও নানা সীমাবদ্ধতায় বাফুফে ক্যাম্পের বাইরের খেলোয়াড়দের খোঁজ রাখতে পারে না। জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয় থেকেও ক্রীড়াবিদদের সুচিকিৎসার তেমন ব্যবস্থা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন