খেলাধুলা

মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

Advertisements

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে হাথুরু বলেন, ‘আমি সবসময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা ভালো জানে।’

‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফরমার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’-যোগ করেন হাথুরু।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে চন্ডিকা হাথুরু দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার পর দলে ফেরেন সৌম্য সরকারও। তবে জাতীয় দলে বলার মতো কেবল একটি ইনিংসই খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে আবার তার ব্যাটে রান নেই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে রয়েছেন সৌম্য। এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন।

সৌম্যকে নিয়ে হাথুরু বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।’

‘আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে আপনি যদি আউট হওয়ার ধরণগুলো দেখেন। কেবল তার ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হযেছে, এখানে কিছু করার নেই। আমার মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, স্বাভাবিকভাবেই আপনি অটো মুডে চলে যাবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যেকোনো ব্যাটারের জন্যই এটা বার্তা।’-যোগ করেন হাথুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন