খেলাধুলা

অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

Advertisements

এশিয়া কাপ সামনে রেখে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে অবস্থান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে শেষ কয়েক দিন অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদকে। এর আগে গেল সোমবার জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না রিয়াদ। তবে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণে ক্যাম্পে নেই তিনি। মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ।

তবে আজ বুধবার ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াদ। মিরপুরের মাঠে তাকে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। বেশ হাস্যোজ্জ্বল রিয়াদকেই দেখা গেছে এদিন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে এশিয়া কাপের দলে জায়গা হারানোর পর গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন রিয়াদ। তবে গেল (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপে বিষয়টি আবারও পরিষ্কার করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর (রিয়াদকে চুক্তি থেকে এখনই বাদ দেওয়া হচ্ছে)। অনেকেই আমাকে ফোন করে বলেছে রিয়াদের নাকি চুক্তি নাই? এসব একদমই ভিত্তিহীন। আমরা তাদের এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। আমরা শুধু এটুকু বলেছিলাম ৬ মাস পর একটা রিভিউ করতে পারি। জুনে ৬ মাস শেষ, এখন আগস্ট। প্রয়োজনও মনে করিনি তাই এরকম কোনো রিভিউ আমরা করিনি কারও। তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন