খেলাধুলা

হারের জন্য যাকে দায়ী করলেন চেন্নাই অধিনায়ক

Advertisements

টানা দুই জয়ের পর এবার হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অধিনায়ক হিসেবে আইপিএলে প্রথম ম্যাচ হারলেন রুতুরাজ গায়কোয়াড়। হারের পর চেন্নাই অধিনায়কের কাঠগড়ায় দলের ব্যাটিং।

চলমান আসরের আগের দুই ম্যাচে উদ্বোধনী দুই ব্যাটার রাচিন রবীন্দ্র আর রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ শুরু আর টপ অর্ডারের তাতে ছন্দ মেলানো ব্যাটিংয়ের কারণে দলের মিডল অর্ডারকে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি। তবে গতকাল প্রায় দুইশো ছুঁই ছুঁই টার্গেট তাড়ায় শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দুই ওপেনার অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (১) এবং রাচিন রবীন্দ্রের (২) উইকেট তুলে নেন খলিল আহমেদ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

ম্যাচ শেষে রুতুরাজ বলেন, ‘আমার মনে হয় রাচিন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। প্রথম দুই ম্যাচে ও ভালো শুরু দিয়েছিল। কিন্তু এই ম্যাচে পারেনি।’ রান তাড়া করতে নেমে ১২ বল খেলে ২ রান করে আউট হয়েছেন রাচিন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৭ রান করে চেন্নাই। রুতুরাজ নিজেও মাত্র দু’বল খেলে ১ রান করে আউট হয়ে যান। কিন্তু রাচিন বেশি বল খেলায় হয়তো তাকে দায়ী করেছেন রুতুরাজ।

প্রথমে ব্যাট করে দিল্লি ১৯১ রানের বড় পুঁজি গড়লেও বোলারদের পারফরম্যান্সে খুশি রুতুরাজ। তিনি বলেন, ‘পাওয়ার প্লে-তে ওরা যেভাবে শুরু করেছিল তারপর দিল্লিকে ১৯১ রানে আটকাতে পেরে আমি খুশি, প্রথম ইনিংসে ব্যাটিং অনেক সহজ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে পিচে বল পড়ে সুইং একটু বেশি হচ্ছিল। তাই আমাদের খেলতে সমস্যা হচ্ছিল। তার পরেও আমরা লড়াই করেছি। কিন্তু শেষে অনেক বেশি রান দরকার হয়ে পড়েছিল। প্রথম দিকে ভালো খেলতে পারলে হয়তো জিতে জেতাম।’

চেন্নাইয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। ঋষভ পন্ত ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়। শেষ দিকে মহেন্দ্র সিংহ ধোনি ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ২০ রানে ম্যাচ জেতে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন