খেলাধুলা

কোহলিকে ছুঁতে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক

Advertisements

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল ভারত। তবে ৩ উইকেট ফিরিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়া।

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৮০ রান তোলে স্বাগতিক ভারত। ৫ম ওভারে মিচেল স্টার্ক ফেরান শুভমান গিলকে (৪)। দলের ৭৬ রানে আউট হয়েছেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ভারতীয় অধিনায়কের দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ট্রাভিস হেড। দারুণ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও (৪) এই ম্যাচে সুবিধা করতে পারেননি। মাঠে নেমেই প্যাট কামিন্সের বলে ইনসাইড এজ হয়ে উইকেটরক্ষক জশ ইংলিসকে ক্যাচ দিয়েছেন।

তবে এরপরই মাঠে এক ঘটনা। ভারতের ইনিংসের ১৪ তম ওভারে, নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি বেষ্টিত টি-শার্ট ও মাস্ক পরে মাঠে প্রবেশ করেছেন এক দর্শক। তাঁর হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। মাঠে প্রবেশ করে কোহলিকে নিয়েছেন বাহুডোরে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সময়ক্ষেপণ না করে তাঁর পেছনে ছোটেন নিরাপত্তাকর্মীরাও। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তাঁরা।

চতুর্থ উইকেটে চাপ সামলিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কোহলি ও লোকেশ রাহুল। তবে ২৯ তম ওভারে এই জুটি ভেঙে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন কামিন্স। ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট-লোকেশ। ৬৩ বলে ৫৪ রান করেছেন কোহলি। এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন