খেলাধুলা

শৈশবের বন্ধুর মুখোমুখি হবেন তো মেসি?

Advertisements

বার্সেলোনার ফুটবলার গড়ার কারখানা ‘লা মাসিয়া।’ এই লা মাসিয়া থেকেই উঠে এসেছে ফুটবল বিশ্বের নামীদামী তারকারা। তবে বার্সেলোনার এই একাডেমির ২০০৮ সালের ব্যাচের কথা নিঃসন্দেহে ফুটবল বিশ্বে আলাদা এক জায়গা করে নিবে। ২০০৮ সালের লা মাসিয়া গ্র্যাজুয়েটদের মাঝে ছিলেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, সেস্ক ফ্যাব্রিগাসের মত তারকারা। এদের প্রত্যেকেই ফুটবল বিশ্বে কিংবদন্তি। আর মেসি তো ইতিহাসেরই অন্যতম সেরা।

তবে বিষ্ময়কর হলেও সত্য, মেসিই এই ব্যাচের সেরা খেলোয়াড় ছিলেন না। বার্সেলোনার অনেকেই বিশ্বাস করেন, লা মাসিয়ার ২০০৮ গ্র্যাজুয়েটদের মাঝে সেরা খেলোয়াড় ছিলেন স্প্যানিশ ভিক্টর ভাস্কেজ। তবে পেপ গার্দিওলার অধীনে মেসি যখন উড়ন্ত ফর্মে, ভিক্টর তখন আক্রান্ত হন হাঁটুর ইনজুরিতে। এই ইনজুরির কারণে ক্যারিয়ারই শেষ হতে পারতো তার। প্রতিভা থাকার পরেও তাই আর ভিক্টরকে দেখা যায়নি ফুটবলের বড় মঞ্চে।

সাবেক সতীর্থের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন ভাস্কেজ নিজেও। তার প্রত্যাশা বৃহস্পতিবারের ম্যাচে মাঠে নামবেন মেসি, ‘আমি আশা করি সে (মেসি) বুধবার (স্থানীয় সময় অনুযায়ী) প্রস্তুত থাকবে। কারণ সে তার সমর্থকদের সামনে খেলতে চায়। আর তারাও নিশ্চয় তিন পয়েন্ট হারাতে চাইবে না।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বন্ধু মেসিকে আটকানোর বিশেষ পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ভিক্টর। পুরো দল নিয়েই মায়ামির মোকাবেলা করতে চান ৩৬ বছর বয়েসী এই প্লে-মেকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন