রাজনীতি

শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসির উদ্দীন পাটোয়ারী

Advertisements

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাব শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরও সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তাদের যৌক্তিক দাবি তদন্ত সাপেক্ষে মেনে নিতে আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা মডেল মসজিদে উত্তরার স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এ হতাহতের সংখ্যা নিয়ে তিনি বলেন, গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি। আজ প্রেস ব্রিফিং হয়েছে। সরকার বলেছে তারা অতি দ্রুত হিসাব প্রকাশ করবে। এটা যেমন আশার দিক। কিন্তু গতকাল যখন পরিস্থিতি সৃষ্টি হয় তখন থেকে ঘটনাস্থলে স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদের দেখিনি। জাতি একটা অন্ধকারে ছিল। আজ সরকারের পক্ষ থেকে কথা বলেছে এটা আমাদের কাছে আশার দিক।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, মাইলস্টোন কলেজে দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারাদেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে। আমাদের ছোট ভাইয়েরা যারা শ্রেণিকক্ষে ক্লাস করতে গিয়ে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেছি এবং যারা হাসপাতালে আছেন তাদের আরোগ্য চেয়ে প্রার্থনা করেছি। আমাদের এই সময়ে সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত স্বাস্থ্য ব্যবস্থা।

এ সময়ে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন