রাজনীতি

‘তারেক জিয়ার নামে মিথ্যা কিছু বলে ঘরে ফেরার আশা করবেন না’

Advertisements

দেশে জামায়াত, এনসিপিসহ কয়েকটি গোষ্ঠী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ, অশ্লীল কথাবার্তা ও নানা কুৎসা রটনা করে তার সুনাম নষ্ট করছেন বলে অভিযোগ করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

বিকেলে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ এর নেতৃত্বে বিক্ষোভ র‌্যালী জেলখানা মোড় শহীদ তাহমিদ চত্ত্বর থেকে উপজেলা মোড় গিয়ে শেষ হয়। পরে উপজেলা মোড়ে ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন নেতারা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হায়দার, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি ইলিয়াছ আলী ভূইয়া, নিছার আহমেদ খান, যুগ্ম-আহ্বায়ক মাসুদ খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফকির আব্দুর রউফ রনি।

এ সময় বক্তব্যে মহসিন হোসেন বিদ্যুৎ আরো বলেন, একসময় জামায়াতকে রাজাকার বলে গালি দিত আওয়ামী লীগ। এখন আমরা সেই গালি দিতে চাই না। আমরা বলবো তারেক রহমানের নামে যে মিথ্যে ও অশ্লীল কথা বলে যাচ্ছেন, তা পরিহার করুন তা না হলে বাড়ি ফেরার চিন্তা করবেন না। তার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া এনসিপি ও জামায়াতসহ যে কয়েকটি গোষ্ঠী তারেক জিয়ার নামে কটূক্তি করে যাচ্ছেন তা বাদ দিয়ে দেশের জন্য কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন