রাজনীতি

আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে : কাদের

Advertisements

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে সবাই নিরপরাধ ও অসহায়, তাহলে এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করল?

তিনি বলেন, আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আক্রান্ত। আমরা আক্রমণকারী ছিলাম না। আমাদের হাতে অস্ত্র ছিল না। এখন আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে— বিএনপি মহাসচিবের এমন কথার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানামতে আটক করা হচ্ছে না। নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানি শিকার না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলব, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির পথে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। আওয়ামী লীগ আচার-আচরণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয় সেই ব্যাপারে আমাদের দলেরও সিদ্ধান্ত রয়েছে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হেনস্তা করা যাবে না। আটকের সংখ্যা বেশি দেখানোর জন্য কোনো নিরীহ ব্যক্তিকে কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন