রাজনীতি

দেশ কারো জমিদারি নয়, রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না: জামায়াত আমির

Advertisements

বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আক্যাউন্টে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির লেখেন, বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি। এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা কথা দিয়েছি, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়, কোনোটিই আমরা করবো না এবং কাউকে করতেও দেবো না।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয় মন্তব্য করে তিনি আরও বলেন, এই নির্বাচন খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। সবার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন