রাজনীতি

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান, জনমতে কে কত শতাংশ?

Advertisements

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমনটিই মনে করছেন ঢাকার ৪টি আসনের ভোটারদের অধিকাংশ ভোটার। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশের জরিপে উঠে এসেছে, ভোটারদের ৪২.১ শতাংশই মনে করছেন তারেক রহমান হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) জরিপের ফলাফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপের ফলাফলে দেখা গেছে, আগামী জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কে হবেন? এমন প্রশ্নে সবচেয়ে বেশি ভোটার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করেন ৪২ দশমিক ১ শতাংশ ভোটার। তারপরই রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এমন কথা জানিয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

জরিপের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে প্রধানমন্ত্রী হবেন কে? জরিপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ মানুষ।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তবে ১৬ দশমিক ২ শতাংশ মানুষ এ বিষয়ে মতামত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি। আর ৪ দশমিক ১ শতাংশ মানুষ কে প্রধানমন্ত্রী হবেন, তা বলতে রাজি হননি। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ ভোটার বলেছেন যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর নারীদের ৪১ দশমিক ৭ শতাংশ ভোটার তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মতামত দিয়েছেন পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন