রাজনীতি
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে আমির।
বক্তব্যে শফিকুর রহমান অভিযোগ করে আরও বলেন, ‘দেশের মানুষ এখন ভালো নেই, দুই দুইবার স্বাধীনতা অর্জন করার পরও কি আমরা ভালো আছি? স্বাধীনতার ৫৪ বছরেও আমরা কেউ ভালো নেই। ছাত্র, কৃষক, চাকরিজীবী, শ্রমিক কেউ ভালো নেই। দেশে চাঁদাবাজি, কর্মসংস্থান না থাকায় মানুষ ভালো নেই। এমন দিন আর না আনতে আর নতুন রাজনীতির জন্য হ্যা ভোট দেয়ার আহ্বান জানান জামায়াত আমির।
একই সাথে ইনসাফের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেয়ারও আহ্বান জানান তিনি। সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী। যেই অপরাধ করুক, কাউকে ছাড় দেয়া হবে না, এমন বাংলাদেশ গড়তে চায়। পরে নড়াইলের দুটি আসনের জামায়াত প্রার্থী নড়াইল-১ আসনে মো. ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল -২ আসনে আতাউর রহমান বাচ্চুর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নড়াইল জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে গাড়িযোগে তিনি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাস্থলে পৌঁছান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ১১ দলীয় জোটের জেলার নেতাকর্মীরা বক্তব্যে নতুন বাংলাদেশ গড়তে দুইটি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন