রাজনীতি

পুলিশের লাঠিচার্জে আহত সেই তাহরিমা

Advertisements

শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরতদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় আহত হয়েছেন জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাহরিমাকে লক্ষ্য করে পুলিশ সদস্যদের লাঠিচার্জ করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার দিয়ে পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

এরআগে বিকেল ৪ টা নাগাদ নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন আর ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে নাঈমুর রহমান দুর্জয়ের নামের এক সাংবাদিকের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেয়ে আলোচনায় আসেন তাহরিমা জান্নাত সুরভী। ওই সময় পুলিশের বেনামী বরাত দিয়ে সংবাদপত্রে বলা হয়, তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৪ জানুয়ারি ‘মামলায় আছে ৫০ হাজার, গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরদিন ৫ জানুয়ারি শুনানি শেষে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সুরভীর ২ দিনের রিমান্ড দেন আদালত। এরপর ‘১৭ বছরকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, সেই সুরভীর ২ দিনের রিমান্ড’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে আরেকটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। একই দিন বিকালে তাকে জামিন দেওয়া হলে সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্ত হন। ওই দিনই তদন্ত কর্মকর্তা ওমর ফারুককে শোকজ নোটিশ দেন আদালত।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন