রাজনীতি

বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেবে বিএনপি

Advertisements

ক্ষমতায় গেলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সরকারীভাবে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে বিএনপি। নির্বাচনী ইশতেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা থেকে ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরু হয়। ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ইশতেহার অনুযায়ী, দেশে বিদেশে কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার সুযোগ তৈরিতে বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি,জাপানিজ,কোরিয়ান, ইটালিয়ান,মান্ডারিন ইত্যাদি তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক পর্যায় থেকে চালুর প্রতিশ্রুতির সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই ফাই চালু করা হবে। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সরকারীভাবে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

বিএনপি ইশতেহারে বলেছে, সামাজিক মর্যাদার স্বীকৃতি হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে রাষ্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন