রাজনীতি

নির্বাচনী গণসংযোগে গিয়ে স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

Advertisements

নির্বাচনী গণসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইয়ের বাড়িতে গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে এই স্বর্ণের রিং উপহার দেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, এই উপহার তার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তিনি বলেন, আমি হাতিয়ার মানুষের কাছে সারাজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও ভালো। এই কয়েকদিনের আতিথেয়তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে, যা কখনো ভোলার নয়।

তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ পরিবর্তন চায় এবং নির্বাচনী কার্যক্রমে নারীদের অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। আমি যেখানেই যাচ্ছি, নারীদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। হাতিয়ার নারীরা আর পিছিয়ে নেই। সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এ সময় তিনি নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও কাজ করার পরিকল্পনার কথা জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলের নারীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।

স্থানীয় বিবি জুলেখা নামে এক নারী বলেন, আমরা হাতিয়ার মানুষ ভালোবাসা দিলে মন থেকে দিই। উনি আমাদের বাড়িতে এসে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন—এটাই আমাদের বড় পাওয়া। আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন হোক, নারীরা সামনে এগিয়ে যাক। সেই আশা থেকেই আমরা এই সামান্য উপহার দিয়েছি।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, হাতিয়ার সাধারণ মানুষের এই ভালোবাসা ও সম্মান আমাদের জন্য গর্বের এবং দায়িত্বের বিষয়। এ ভালোবাসা কোনো ব্যক্তির নয়, এটি পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের এই আস্থার মূল্য আমরা কাজের মাধ্যমে দিতে চাই। হাতিয়ার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও একটি মানবিক সমাজ গঠনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন