রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রাশেদ খানের নাম চূড়ান্ত

Advertisements

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার দিবাগত রাতে  এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই তাকে জানানো হয় যে ঝিনাইদহ-৪ আসনে তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই এ বিষয়ে দলীয়ভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, তিনি সবকিছুতেই থাকবেন এবং আল্লাহর ওপর ভরসা রাখছেন।

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে এবং বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এ আসনে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হোক। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি তিনটি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন