সরকার বললে চলে যাব : শিক্ষা উপদেষ্টা

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষাসচিবকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, শিক্ষাসচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতায় পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে।
গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এর পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।