জাতীয়

চিরকুট লিখে, ঝিনাইদহে সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Advertisements

চিরকুট লিখে ক্ষেতে ফেলে রেখে ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আঁধারে তিন কৃষকের প্রায় ২৪ কাঠা জমির সবজি ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শক্রুবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মাঠে ক্ষতি সাধন করা হয়। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ক্ষেতে গিয়ে কৃষকেরা তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখতে পান।

এ সময় তারা ক্ষেত হতে হাতে লেখা চিরকুট উদ্ধার করেন। এতে হারুন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, তার খোঁজ না মিললে আরও ক্ষতি করার কথা লেখা রয়েছে। তবে কারা ফসল নষ্ট করেছে, তা চিরকুটে উল্লেখ করা হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ জানান, ১৭ কাঠা জমিতে টমেটো ছিল। টমেটো বিক্রিও করছিলেন। কিন্ত গত রাতে কে বা কারা সেই ধরন্ত গাছ কেটে দিয়েছে। তার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে কেন এমন ক্ষতি করল।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, ধার-দেনা করে গ্রীষ্মকালীন ব্যয়বহুল টমেটোর চাষ করেছিলেন। অনেক টাকা খরচ করেছেন। এখন কী করে ঋণ পরিশোধ করবেন সেই চিন্তায় আছেন।

ওই গ্রামের ক্ষতিগ্রস্ত আরেক কৃষক আজগর আলী জানান, তার পাঁচ কাঠা জমিতে শিম লাগানো ছিল। সেই ধরন্ত শিম গাছ রাতে প্রায় সব কেটে ফেলেছে। সকালে জমিতে কাজ করতে এসে দেখেন, প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। পাশে ঝাল চাষ ছিল তাও কাটা রয়েছে। এই চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। যে ক্ষতি করেছে, এটা পুষিয়ে ওঠা সম্ভব না। অনুরুপভাবে ওই গ্রামের হারুন অর রশিদের ১০ কাঠা জমির ধরন্ত শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন