জাতীয়

আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি

Advertisements

নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যবিশিষ্ট এ কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক করা হয়েছে মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারীকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেন এবং সামান্তা শারমীনকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক নিহত ও আহতদের আত্মত্যাগে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এর দ্বিতীয় ধাপে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে চান। এই কমিটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন নিয়ে নানা রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত বিনিময় করবে। পরে সে অনুযায়ী দেশের জনগণকে সংগঠিত করতে চান তারা।

কেন্দ্রীয় কমিটির পর ৬৪ জেলা, ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়েও কমিটি হবে। এদিকে, আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে রয়েছে মতবিনিময় সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন