জাতীয়

শাহবাগে গরিব-দুস্থদের ত্রাণ দিল স্বাচিপ

Advertisements

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে ক্ষতির সম্মুখীন নিম্নআয় ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

শনিবার (২৭ জুলাই) রাজধানী শাহবাগ মোড়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এসময় আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

দুর্বৃত্তদের নাশকতার কারণে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএসএমএমইউ উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, পরিষদের বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম টিটোসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন