জাতীয়

সময় টিভির সেই ভিডিও জার্নালিস্ট সাময়িক বরখাস্ত

Advertisements

কোটা সংস্কার আন্দোলন চলাকালে অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভিডিও জার্নালিস্ট মো. শরীয়তুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ ৷ একই সঙ্গে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে৷ 

এর আগে গতকাল (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সদস্যদের গুলি করার অনুরোধ করেন তিনি৷

বৃহস্পতিবার (১৮ জুলাই) সময় টিভির মানব সম্পদ বিভাগ থেকে তাকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এতে বলা হয়েছে, বুধবার (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় দায়িত্বরত অবস্থায় অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন