জাতীয়

বিটিভি গেটে আগুন, ক্যান্টিন-গাড়ি ভাঙচুর

Advertisements

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন ও একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকালের দিকে রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, রামপুরা সড়ক অবরোধ করে তারা শাটডাউন পালন করছিলেন। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি (রাবার বুলেট) চালিয়ে আক্রমণ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা ৪৭ মিনিট) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন