জাতীয়আন্তর্জাতিক

কাবা শরীফে তীব্র ঝড়ে উড়িয়ে নিচ্ছে মুসল্লিদের, ভিডিও ভাইরাল

Advertisements

সৌদি আরবের মক্কা ও জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ আগস্ট) ঝড়ের পাশাপাশি ভয়ংকর বজ্রপাতেরও সৃষ্টি হয়। এতে বিভিন্ন স্থানে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এর বেশ কিছু ভিডিও। এতে দেখা যায়, মক্কা শরীফে নামাজরত মুসল্লিদের তীব্র ঝড় উড়িয়ে নিচ্ছে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী ঝড়ের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনায় বোঝা গেছে বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে বাতাসের তোড়ে পড়ে উড়ে যেতে দেখা যায়।

এছাড়াও ভিডিওগুলোতে, ঝড়ের তীব্রতায় জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও দেখা যায়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থার বিবরণ দিয়ে সতর্কতা জারি করে।

এদিকে মদিনা, মক্কা, আসির, জাযান এবং আল বাহারের মতো অঞ্চলগুলোতে তীব্র বাতাসের সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

দেশটির বিখ্যাত আবহাওয়া বিশেষজ্ঞ আবদুল্লাহ আল ওসাইমি জানিয়েছেন, ‘এ ধরনের আবহাওয়া মূলত শরৎ ঋতু শুরু হওয়ার ইঙ্গিত দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন