জাতীয়

প্রয়োজনীয় অর্থ নিয়ে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে

Advertisements

আন্তর্জাতিক রোমান ক্যাথলিক সাহায্য সংস্থা কারিতাস ইন্টারন্যাশলিজের সেক্রেটারি জেনারেল অ্যালিস্টার ডাটন বলেছেন, রোহিঙ্গাদের অর্থায়নে সাড়াদান কার্যক্রম অনেকটাই কমে গেছে। মাসে রোহিঙ্গাপ্রতি খাদ্য সহায়তার হার কমে ১০ ডলারে নেমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আগের মতো প্রয়োজনীয় তহবিল নিয়ে তাদের পাশে থাকা প্রয়োজন আমাদের।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যালিস্টার ডাটন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গত ৬ বছরে ২ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছে। এ শিশুরা কখনই তাদের নিজ দেশ দেখেনি ও তাদের কোনো জাতীয়তা নেই। তারা রাষ্ট্রহীন। এ বিষয়ে নতুন করে আন্তর্জাতিক মাধ্যমগুলোকে নজর দিতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনসহ অধিকার পুনরুদ্ধারের জন্য মিয়ানমারের ওপর চাপের পাশাপাশি এ অঞ্চল এবং এর বাইরের দেশগুলোকে সমানভাবে দায়িত্ব নিতে হবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কারিতাস এশিয়া প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, কারিতাস বাংলাদেশ প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগী, কারিতাস ইন্টারন্যাশনালিজ সেক্রেটারি জেনারেল অ্যালিস্টার ডাটন, কারিতাস বাংলাদেশ নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, কারিতাস বাংলাদেশ পরিচালক-অর্থ ও প্রশাসন রিমি সুবাস দাশ, কারিতাস বাংলাদেশ পরিচালক-কর্মসূচি দাউদ জীবন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন