জাতীয়

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে

Advertisements

স্টেশনে গিয়ে দিন-রাত লাইন ধরে টিকিট কেনার সময় ফুরিয়েছে। এখন সময় অনলাইনের। তাই বাংলাদেশ রেলওয়ে ঈদে ট্রেন যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগ ইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

>>  প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে।

>> প্রবেশের পর ওয়েবসাইটের উপরের দিকে রেজিস্ট্রেশন (Registration) ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি দিয়ে (Personal Information) সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই (Verify) বাটনে ক্লিক করতে হবে।

>> সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল (Successful) হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার (User) অটো লগ ইন (Log In) হয়ে যাবে।

Advertisements

টিকিট কেনার পদ্ধতি 

>> প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে।

>> অটো লগ ইন (Log In) না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ঠিকানা (E-mail address) ও পাসওয়ার্ড (Password) পূরণ করে লগ ইন (Log In) বাটনে ক্লিক করতে হবে।

>> লগ ইনের পর যে পেজটি আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট (Find Ticket) বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

>>ট্রেন অনুযায়ী ভিউ সিটস (আসন দেখুন) বাটনে ক্লিক করে আসন খালি থাকার সাপেক্ষে পছন্দের আসন (seat) সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে  (Continue Purchase) ক্লিক করতে হবে।

>> ভিসা (VISA) কার্ড, মাস্টার (MASTER) কার্ড কিংবা বিকাশে (bkash) পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড (Auto Download) হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।

>> ই-মেইলের ইনবক্স থেকে টিকিটটি প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন (Ticket Print Information) দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন